মোট 18টি প্রশ্ন

সাধারণ প্রশ্ন

4টি প্রশ্ন
ইনসাফ ইসলামিক ফাউন্ডেশন কী?
ইনসাফ ইসলামিক ফাউন্ডেশন হাজিগঞ্জ, চাঁদপুরে অবস্থিত একটি অরাজনৈতিক সামাজিক ফাউন্ডেশন। আমরা সমাজের অবহেলিত ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের শরিয়াহ ভিত্তিক সুদমুক্ত লোন প্রদান করে থাকি। ২০২০ সাল থেকে আমরা এই সেবা প্রদান করে আসছি।
আপনারা কি সত্যিই সুদমুক্ত লোন দেন?
জী, আমরা ১০০% সুদমুক্ত লোন প্রদান করি। এটি সম্পূর্ণ ইসলামী শরীয়াহ মোতাবেক "কারযে হাসানা" পদ্ধতিতে পরিচালিত। আমরা কোনো প্রকার সুদ (রিবা) চার্জ করি না। পবিত্র কুরআনে আল্লাহ তা আলা সুদকে হারাম ঘোষণা করেছেন।
﴿ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ ﴾
"অথচ আল্লাহ তাআলা বেচাকেনা বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন।" (সূরা বাকারা: ২৭৫)
কী কী খাতে লোন দেওয়া হয়?
আমরা প্রধানত ছোট ব্যবসা, কৃষি, শিক্ষা, চিকিৎসা ও গৃহনির্মাণ খাতে লোন প্রদান করে থাকি। এছাড়াও জরুরি প্রয়োজনে অন্যান্য খাতেও লোন দেওয়া হয়।
লোনের সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ কত?
আমাদের লোনের পরিমাণ সাধারণত ৫,০০০ টাকা থেকে শুরু করে ৫,০০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। প্রয়োজন ও যোগ্যতা অনুযায়ী এর তারতম্য হতে পারে।

যোগ্যতা ও আবেদন

4টি প্রশ্ন
কে কে লোনের জন্য আবেদন করতে পারেন?
নিম্নলিখিত শর্ত পূরণকারী ব্যক্তিরা আবেদন করতে পারেন:
• বাংলাদেশের স্থায়ী বাসিন্দা
• বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে
• নিয়মিত আয়ের উৎস আছে
• মুসলিম (শরীয়াহ সম্মত লোনের জন্য)
• চারিত্রিক সনদ প্রদানে সক্ষম
লোনের জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন?
প্রয়োজনীয় ডকুমেন্টস:
• জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
• দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
• আয়ের প্রমাণপত্র (বেতন স্লিপ, ব্যবসার কাগজপত্র)
• দুইজন জামিনদারের তথ্য ও এনআইডি
• চারিত্রিক সনদ (স্থানীয় মসজিদের ইমাম বা গণ্যমান্য ব্যক্তির)
• পাসবইয়ের ফটোকপি (যদি থাকে)
লোন পেতে কতদিন সময় লাগে?
আবেদন জমা দেওয়ার পর সাধারণত ৭-১০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। সঠিক তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদান করলে প্রক্রিয়া দ্রুত হয়।
আবেদন করার প্রক্রিয়া কী?
আবেদন প্রক্রিয়া:
১. আমাদের ওয়েবসাইটের যোগাযোগ ফর্ম পূরণ করুন
২. প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করুন
৩. আমাদের অফিসে সাক্ষাৎকার দিন
৪. আবেদন ফর্ম জমা দিন
৫. যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত জানানো হবে

পরিশোধ সংক্রান্ত

4টি প্রশ্ন
লোন পরিশোধের সময় কতদিন?
লোনের ধরন ও পরিমাণ অনুযায়ী পরিশোধের সময় নির্ধারিত হয়। সাধারণত ৬ মাস থেকে ২৪ মাসের মধ্যে ফেরত দেওয়ার সুযোগ থাকে। প্রয়োজনে সময় বৃদ্ধির আবেদন করা যেতে পারে।
কিস্তিতে পরিশোধ করা যাবে কি?
জী, মাসিক সমান কিস্তিতে পরিশোধের ব্যবস্থা রয়েছে। আপনার সামর্থ্য অনুযায়ী কিস্তির পরিমাণ নির্ধারণ করা হয়। কিস্তির তারিখ আমাদের সাথে আলোচনা করে নির্ধারণ করা যায়।
নির্দিষ্ট সময়ের আগে পরিশোধ করলে কি কোনো সুবিধা আছে?
হ্যাঁ, আপনি চাইলে নির্দিষ্ট সময়ের আগেই সম্পূর্ণ লোন পরিশোধ করতে পারেন। এতে আপনি ঋণমুক্ত হয়ে যাবেন এবং ভবিষ্যতে বড় লোন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কোনো জরিমানা নেই।
কিস্তি দিতে দেরি হলে কী হয়?
কিস্তি দিতে দেরি হলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সমস্যার কথা বিবেচনা করে সময় বাড়িয়ে দিতে পারি। ইসলামী শরীয়াহ মোতাবেক আমরা কোনো জরিমানা নেই না। তবে নিয়মিত যোগাযোগ রাখা জরুরি।

ইসলামী শরীয়াহ

4টি প্রশ্ন
আপনাদের লোন কি সত্যিই সুদমুক্ত?
হ্যাঁ, আমাদের লোন সম্পূর্ণ সুদমুক্ত। এটি "কারযে হাসানা" পদ্ধতিতে পরিচালিত। পবিত্র কুরআনে আল্লাহ বলেন: "অথচ আল্লাহ তাআলা বেচাকেনা বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন।" (সূরা বাকারা: ২৭৫) আমরা কোনো প্রকার সুদ নেই না।
﴿ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ ﴾
"অথচ আল্লাহ তাআলা বেচাকেনা বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন।" (সূরা বাকারা: ২৭৫)
জামিনদারের বিধান কী?
ইসলামী শরীয়াহ মোতাবেক বড় অঙ্কের লোনের ক্ষেত্রে জামিনদার রাখা বৈধ। আমরা দুইজন সক্ষম মুসলিম জামিনদার বাধ্যতামূলক রাখি। জামিনদারগণ ঋণগ্রহীতার সাথে মিলিতভাবে দায়িত্বশীল থাকবেন।
অমুসলিমরা কি লোন পেতে পারেন?
আমাদের ফাউন্ডেশন মূলত মুসলিম সম্প্রদায়ের জন্য হলেও, মানবতার কল্যাণে অমুসলিমদের জন্যও আমরা সুদমুক্ত লোন প্রদানের চেষ্টা করি। তবে কিছু শরীয়াহ সংক্রান্ত বিষয়ে পার্থক্য থাকতে পারে।
হাদিয়া বা উপহার দেওয়ার নিয়ম কী?
ইসলামী শরীয়াহ মোতাবেক, ঋণগ্রহীতা ইচ্ছা করলে ঋণ পরিশোধের সময় বা পরে অতিরিক্ত কিছু দিতে পারেন, যা "হাদিয়া/উপহার" হিসেবে গণ্য হবে। এটি সম্পূর্ণ ঐচ্ছিক এবং বাধ্যতামূলক নয়। কোনো প্রকার পূর্বশর্ত নয়।

জরুরি সেবা

2টি প্রশ্ন
জরুরি প্রয়োজনে কি দ্রুত লোন পাওয়া যায়?
হ্যাঁ, চিকিৎসা জরুরি অবস্থা বা প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা দ্রুত লোন প্রদানের ব্যবস্থা রাখি। এক্ষেত্রে প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয় এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।
চিকিৎসা জরুরি অবস্থায় কী ধরনের সহায়তা পাওয়া যায়?
জটিল রোগ, দুর্ঘটনা বা জরুরি অস্ত্রোপচারের ক্ষেত্রে আমরা দ্রুত লোন প্রদান করি। হাসপাতালের বিল, ওষুধ ও চিকিৎসা খরচ মেটাতে এই লোন ব্যবহৃত হয়।

কোনো ফলাফল পাওয়া যায়নি

আপনার প্রশ্নের সাথে মিলে এমন কিছু খুঁজে পাওয়া যায়নি।

যোগাযোগ করুন

আপনার প্রশ্নের উত্তর খুঁজে পাননি?

আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমরা ২৪ ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব।